পোরশা, নওগাঁ (EIIN No-১২৩৬৫৫)

প্রধান শিক্ষকের বাণী

প্রধান শিক্ষকের বাণী শিক্ষা পরশ পাথরের মত মানুষের কাছ থেকে সমস্ত পঙ্কিলতা দূর করে। একজন মানুষ যদি পরিপূর্ণভাবে জ্ঞান আহরণ করতে না পারে তবে তার পৃথিবীতে বেঁচে থাকাটা অর্থহীন হয়ে ওঠে। জ্ঞান আহরণের জন্য একজন মানুষকে একটি প্রতিষ্ঠান বা একজন স্বশিক্ষিত ব্যক্তির কাছে গমন করতে হয়। তাই আমি “চাই আলোকিত মানুষ, চাই সুন্দর মনের মানুষ” কথাটিকে বাস্তবে রূপ দেওয়াই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। সম্মানিত শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী সকলকে ঐতিহ্যবাহী শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই বিদ্যালয়ের ওয়েবসাইট সরকারের স্মার্ট বাংলাদেশ এর একাত্মতা প্রকাশ করছে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন সুপার হাইওয়েতে উঠতে গেলে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার নিমিত্তে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তথ্যপ্রযুক্তির আওতাভুক্ত করতে হবে। বিদ্যালয়টিকে সুষ্ঠুভাবে পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পরিশেষে, ঐতিহ্যবাহী শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার অঙ্গীকার করছি।

MD. SHAHIDUL ISLAM মোঃ শহিদুল ইসলাম

প্রধান শিক্ষক

শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।